• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

প্রধানমন্ত্রী জনগণের মতকেই আইনে প্রতিষ্ঠা করছেন: তুহিন

নীলফামারী প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ০৫:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারীতে এক অনুষ্ঠানে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের মতামত ও চাহিদাকেই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

তিনি বলেন, অতীতে দেশে এমন একটি পরিস্থিতি ছিল যেখানে একটি নির্দিষ্ট দল যা বলত সেটিই আইনের মতো কার্যকর হতো। তবে বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে এবং এখন জনগণের মতামতকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। 

রোববার (৩১ মে) দুপুরে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় উন্নয়ন কার্যক্রম, শিক্ষাসহায়তা এবং বিভিন্ন প্রকল্পের সামগ্রী বিতরণ করা হয়।

প্রকৌশলী তুহিন আরও বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষের মধ্যে উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত বোঝার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকা রয়েছে বলে তিনি মনে করেন। তবে ভবিষ্যতে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, যদি তাদের দলীয় প্রতিনিধি স্থানীয় সরকার পর্যায়ে শক্ত অবস্থান নিতে পারে, তাহলে উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। এমনকি বিভিন্ন মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম আদায়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের ২০২৪–২৫ অর্থবছরের রাজস্ব বরাদ্দ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় বাইসাইকেল, হুইলচেয়ার, সিলিং ফ্যান, টিউবওয়েল এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম সভাপতিত্ব করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং জেলা পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম কালু, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর তিনি জেলা পরিষদের আধুনিক ডাকবাংলো নির্মাণ কাজের উদ্বোধন করেন এবং জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

স্থানীয় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।র

ভিওডি বাংলা/মো. মাইনুল হক নীলফামারী /জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার