• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেসবুকে পদত্যাগের ঘোষণা এনসিপি নেতার

ঝালকাঠি প্রতিনিধি    ১ জুন ২০২৬, ০৩:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না।

তিনি গত ২৩ মে দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে লিখিতভাবে অব্যাহতির আবেদন পাঠান। তবে বিষয়টি প্রকাশ্যে আসে ৩১ মে রাত ১০টার দিকে, যখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের বিষয়টি জানান।

ফেসবুকে অব্যাহতির আবেদনপত্র প্রকাশ করে মান্না লেখেন, ‘এ সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। কারও চাপ বা জোরাজুরিতে আমি এ সিদ্ধান্ত নিইনি। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় আমার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।’

দলের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা শাখার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে চান।

চিঠিতে তিনি আরও বলেন, ‘আমি সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের সার্বিক কল্যাণ কামনা করি।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার