• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘মটকা গরম কইরেন না’— বক্তব্যে সমালোচনার মুখে এমপি মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি    ১ জুন ২০২৬, ০৭:২১ এ.এম.
ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি: সংগৃহীত

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

শনিবার (৩১ মে) বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

ভিডিওতে শফিকুল ইসলাম মাসুদকে বলতে শোনা যায়, ‘মটকা গরম কইরেন না, শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মাস্তানকে জিজ্ঞেস করেন।’

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘পাওয়ার দেখায় ডাকাত, চোর, ছিনতাইকারী ও পকেটমাররা। শফিকুল ইসলাম মাসুদ পকেটমার এমপি না, ডাকাতি করে এমপি হয়নি। আমি এমপি হয়েছি বাউফলের মানুষকে ক্ষমতাবান করার জন্য।’

তিনি আরও দাবি করেন, বাউফলের মানুষের কাছে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শফিকুল ইসলাম মাসুদ কি জিনিস সেটা বাউফলের মানুষকে দেখানোর দরকার নেই। সেটা শেখ হাসিনাকে জিজ্ঞেস করে জেনে নিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসীর কাছেও জানতে পারেন।’

রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে তিনি কড়া ভাষায় সতর্কবার্তাও দেন। তার ভাষায়, ‘উল্টাপাল্টা কথা বলে মটকা গরম করবেন না। মটকা গরম করলে সামলাতে পারবেন না।’

আরেক বক্তব্যে তিনি বলেন, ‘যতই দাপট দেখানোর চেষ্টা করা হোক, মুহূর্তের মধ্যে সব থামিয়ে দেওয়া হবে। আমাদের উত্তেজিত করার চেষ্টা করবেন না। আমরা শক্তের ভক্ত, নরমের যম।’

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী