• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পশ্চিমবঙ্গের স্কুল-মাদ্রাসায় বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ চালু

আন্তর্জাতিক ডেস্ক    ১ জুন ২০২৬, ০৩:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

গ্রীষ্মের ছুটির পর খুলেছে পশ্চিমবঙ্গের স্কুল ও মাদরাসা। প্রথম দিন থেকেই কার্যকর হয়েছে নতুন প্রার্থনা গানের নির্দেশিকা।  

দেশটির শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, সোমবার (১ জুন) বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা প্রার্থনা পর্বে জাতীয় সংগীতের পাশাপাশি গাওয়া হয় ‘বন্দে মাতরম’। মাদরাসাগুলোতেও সরকারি নির্দেশ মেনে এই ব্যবস্থা চালু করা হয়েছে। 

শিক্ষা দপ্তরের নির্দেশে বলা হয়েছে, বন্দে মাতরম গানের পুরোটাই গাইতে হবে। গানটি গাইতে প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড সময় লাগে। এর সঙ্গে জাতীয় সংগীত ‘জনগণমন’ যুক্ত হলে প্রার্থনাপর্বের সময় আরো কিছুটা বাড়বে। ফলে বিভিন্ন স্কুলে সকালের সমাবেশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

অনেক শিক্ষার্থী পুরো গানটা মুখস্থ করতে পারেনি। তাদের সুবিধার্থে মোবাইলে গান বাজিয়ে গলা মেলানোর ব্যবস্থা করছেন শিক্ষকেরা। প্রথম কয়েক দিন গানটি বাজিয়ে অনুশীলনের সময় দেওয়া হবে। সব ছাত্র-ছাত্রীর মুখস্থ হয়ে গেলে তারপরে গান বাজানো বন্ধ করে দেওয়া হবে। 

রাজ্যের সব মাদরাসায়ও ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

ভিওডি বাংলা/আরআর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার পরও দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধার করেছে ইরান
হামলার পরও দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধার করেছে ইরান
হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসার আবেদন
হজ শেষে শুরু হলো ওমরাহ ভিসার আবেদন
মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৫৫
মিয়ানমারে বিস্ফোরণে নিহত ৫৫