• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সরকারকে বেকায়দায় ফেললে গণতন্ত্রের ক'ব'র রচিত হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১ জুন ২০২৬, ০৩:৩০ পি.এম.
নয়াপল্টনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হতে পারে।

সোমবার (১ জুন) রাজধানীর নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল আয়োজিত দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের স্বার্থে আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছেন। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে তিনি কোনো বিদেশি বা আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবেন না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা দাবি করেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিএনপির অবদান উল্লেখযোগ্য। বিশেষ করে বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে জিয়াউর রহমানের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত হকার, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করে এসেছে। ভবিষ্যতেও তাদের পুনর্বাসন ও কল্যাণে দলটির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের