• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রশান্ত মহাসাগরে সামরিক মহড়া চালাল চীন

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৫:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের পূর্ব উপকূলসংলগ্ন প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী বহরের সামরিক মহড়া পরিচালনার তথ্য জানিয়েছে জাপান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার (১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, চীনের বিমানবাহী রণতরী লিয়াওনিং এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ২৬ থেকে ২৮ মে পর্যন্ত ফিলিপাইনের লুজন দ্বীপের পূর্বাঞ্চলীয় জলসীমায় অবস্থান করে।

জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স জানায়, ওই সময়ে রণতরীভিত্তিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার প্রায় ১৭০ বার উড্ডয়ন ও অবতরণ মহড়া পরিচালনা করে। চীনা নৌবহর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল দেওয়ার সময় জাপানের মিয়াকোজিমা দ্বীপের দক্ষিণ-পূর্বে প্রায় ৫৯০ কিলোমিটার পর্যন্ত এগিয়ে আসে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, শুক্রবার লিয়াওনিং রণতরীটি ফিলিপাইনের উপকূল বরাবর দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। তবে এরপর এর গতিবিধি সম্পর্কে নতুন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও লিয়াওনিংয়ের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের দাবি, গত এপ্রিলে রণতরীটি তাইওয়ান প্রণালি অতিক্রম করে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ জাপান ও ফিলিপাইনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামুদ্রিক তৎপরতা বাড়িয়েছে চীন। এর অংশ হিসেবেই সাম্প্রতিক এই মহড়া পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা
হামলার পরও দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধার করেছে ইরান
হামলার পরও দ্রুত ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনরুদ্ধার করেছে ইরান