• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ, পরে সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ০৭:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারীদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কর্মসূচির সমাপ্তি ঘটে।

মঙ্গলবার (২ জুন) রাত ৮টার দিকে ‘ফটিকছড়ির সর্বস্তরের জনতা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নাজিরহাট ঝংকার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এর আগে তারা একটি মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মহাসড়কে ডিভাইডার স্থাপন, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং চলমান সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত শেষ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বাড়ে।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ও ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে দাবি পূরণের বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আলম খান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সেখানে উপস্থিত যুবদলের নেতাকর্মীরা অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহেরুল ইকবাল লাভলু দাবি করেন, নিরাপদ সড়ক আন্দোলনের আড়ালে কিছু ব্যক্তি সড়কে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল আলম খান বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী