• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিটিভিতে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০২:২১ পি.এম.
ফিফা বিশ্বকাপ ফুটবল। ছবি: সংগৃহীত

অবশেষে সফল হলো তথ্য মন্ত্রণালয় ও বাফুফের মিশন। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ সরাসরি সম্প্রচার করতে পারবে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি।  

জানা গেছে, আজ-কালের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে। 

দীর্ঘ আলোচনা আর দেনদরবারের পর বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব কিনে নেয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বিশ্বকাপ সম্প্রচার জটিলতায় শুরু থেকেই সরকারের পক্ষ থেকে ফিফা থেকে স্বত্ব কেনা সিঙ্গাপুরের প্রতিষ্ঠান স্প্রিংবককে জানিয়ে দেওয়া হয়, ২০২২ বিশ্বকাপের মতো শতকোটি টাকা ব্যয় করে বিটিভি সম্প্রচার স্বত্ব কিনবে না। ফলে সৃষ্টি হয় সম্প্রচার জটিলতা।

এক পর্যায়ে স্প্রিংবক স্বত্ব ফিফার কাছে ফিরিয়ে দিলে নতুন করে আলোচনা শুরু করে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেন। শুরু থেকেই তারা বিটিভির নামে সম্প্রচার স্বত্ব ক্রয়ের পুরো অর্থ টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার বিক্রি করে জোগাড়ের জন্য নানা পথে এগোতে থাকেন।

সরকারের দৃঢ় অবস্থানের কারণে শুরুতে স্প্রিংবকের ১৫২ কোটি টাকার অস্বাভাবিক প্রস্তাবটি প্রায় শতকরা ৭২ ভাগ কমিয়ে ৪০ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। 

সূত্র জানায়, ডিজিটাল স্বত্বের জন্য বেশ কয়েকটি মোবাইল কোম্পানি এবং স্যাটেলাইট কোম্পানির সঙ্গে সরকারের দায়িত্বশীল দুই মন্ত্রী দফায় দফায় বৈঠক করেন। সম্প্রচার স্বত্ব ক্রয়ে ব্যয় করা অর্থ তাদের মধ্যে বণ্টন করে দিতে নানা প্রস্তাব দেন তারা। সবশেষ বুধবারের বৈঠকে সবাই একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পেরেছে বলে সভা সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে নানা স্যাটেলাইট টেলিভিশনের প্রসঙ্গে উঠলেও টি-স্পোর্টস খানিকটা এগিয়ে যায় টেকনিক্যাল কারণ। ফিফা ইভেন্ট সম্প্রচারের জন্য সম্প্রচার নিরাপত্তা পদ্ধতি সুবিধা দেশের চারটি স্যাটেলাইট চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টিভি, জিটিভি ও মাছরাঙা ছাড়া আর কারও নেই, এর বাইরে বিটিভি থাকলেও সেটির সিস্টেম আপডেট করা হয়নি। এ ছাড়া বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করতে টি-স্পোর্টসের শুরু থেকেই আগ্রহ থাকায় শেষ পর্যন্ত তাদের বিবেচনায় এগিয়ে রাখা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
টানা তৃতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়