অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের কোচ তালহা জুবায়ের

কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে অস্ট্রেলিয়ান কোচ শন টেইট আর জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী নন। সেই গুঞ্জনের পালে এবার আরও বড় হাওয়া লাগলো।
বিসিবি সূত্রে জানা গেছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব সাময়িকভাবে সামলাবেন জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের। শুধু এই সিরিজেই নয়, পরবর্তী জিম্বাবুয়ে সিরিজেও তাকে এই দায়িত্বে দেখা যেতে পারে। নতুন স্থায়ী কোচ না আসা পর্যন্ত তিনিই পেস ইউনিটের দেখভাল করবেন।
অন্যদিকে, শন টেইট ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে। তিনি ইতোমধ্যে বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন।
পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেট কাঠামোর সঙ্গে কোচিংয়ের সুযোগ খুঁজছেন বলেও আলোচনা রয়েছে। যদিও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি ছিল, তবে তার আগেই পরিস্থিতি বদলে যাচ্ছে।
এদিকে, বাংলাদেশের সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে।
আগামী ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে, আর টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ভিওডি বাংলা/জা







