• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নরসিংদীতে ধর্ষণের পর ভিডিও করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৩:১৯ এ.এম.
শ্লীলতাহানি প্রতীকী। ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০), আব্দুল কাদিরের ছেলে মাহবুব এবং বাসেদের ছেলে তুহিনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মাহবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী, যিনি একটি বস্ত্র কারখানার শ্রমিক, জানান, রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ ও মাহবুব তাকে জোরপূর্বক মাহবুবের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে শ্লীলতাহানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ঘটনার ভিডিও ধারণ করে বিষয়টি কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ দাবি করা হয়। পরে দুই হাজার টাকা দেওয়ার পর কিশোরীকে ছেড়ে দেওয়া হয়। এরপর রাতেই তারা মাধবদী থানায় অভিযোগ করেন।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত তুহিনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে মোশাররফ হোসেন ও মাহবুবের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযান চালিয়ে মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার