• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ভৈরবে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৪:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে সংঘর্ষের কারণে পাঁচটি আন্তঃনগর ও কমিউটার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে, ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই সপ্তাহ আগে পৌর এলাকার পঞ্চবটী ও জগন্নাথপুর গ্রামের তরুণদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জগন্নাথপুর এলাকার এক কিশোর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে দুই গ্রামের লোকজন ভৈরব রেলস্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ, ভৈরব থানা পুলিশ, র‍্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান।

সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন বলে জানা গেছে।

এ ঘটনায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্ধুর গোধূলি, মহানগর এক্সপ্রেস এবং নরসিংদী কমিউটার ট্রেন দীর্ঘ সময় আটকে থাকে। এ সময় স্টেশনে থাকা শত শত যাত্রী নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটোছুটি করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, কয়েক দফা প্রচেষ্টার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম মামুনুর রশিদ বলেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে স্বাভাবিক করা হয়েছে। রাষ্ট্রীয় ও রেলওয়ের সম্পদের ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু ইউসুফ জানান, রাত ১টা ৫০ মিনিটে মহানগর গোধূলি ট্রেন চলাচল শুরু হওয়ার মধ্য দিয়ে রেলপথে স্বাভাবিক চলাচল পুনঃস্থাপিত হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী