• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

উড্ডয়নের আগেই ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুন ২০২৬, ০৭:০৬ এ.এম.
ছবি: সংগৃহীত

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পার্ক করে রাখা একটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজের নোজ-গিয়ার আকস্মিকভাবে ভেঙে পড়েছে। এ ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান লুফথানসা।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। তবে ভেতরে ক্রু সদস্য ও গ্রাউন্ড স্টাফরা উপস্থিত ছিলেন।

লুফথানসা জানিয়েছে, দুর্ঘটনায় আহত কর্মীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর উড়োজাহাজটির চারপাশে একাধিক জরুরি উদ্ধারকারী যান মোতায়েন করা হয়। নোজ-গিয়ার ভেঙে যাওয়ায় উড়োজাহাজটি আংশিকভাবে নিচের অংশের ওপর ভর করে দাঁড়িয়ে ছিল।

লুফথানসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি এলএইচ৪৫০ ফ্লাইট হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতিতে ছিল।

দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, বোয়িং ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজগুলো লুফথানসার বহরে তুলনামূলক নতুন সংযোজন। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুরোনো ও কম সাশ্রয়ী উড়োজাহাজের পরিবর্তে আধুনিক উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সূত্র: ব্লুমবার্গ।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান