• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কক্সবাজারে কালভার্ট নির্মাণকাজে মাটিচাপা, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ১০:২১ এ.এম.
হাসপাতালে নিহতদের স্বজনরা। ছবি: সংগৃহীত

কক্সবাজারে একটি কালভার্ট নির্মাণকাজের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার শহরের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ ইলিয়াছ (৩০) ও মোহাম্মদ রাকিব (২৫)। আহত শাহাজালাল (৩৫)কে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত দুই শ্রমিকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দরিয়ানগরে ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সড়কে একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল। ‘লাকি এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির কাজ পরিচালনা করছিল। নির্মাণকাজের অংশ হিসেবে মাটি খনন করে ভিত্তি প্রস্তুতের সময় হঠাৎ মাটির একটি অংশ ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত শাহাজালালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আবদুল খালেক জানান, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ শুরু করেন। মাটি খনন করে ভিত্তি নির্মাণের সময় ধস নামলে ইলিয়াছ, রাকিব ও শাহাজালাল চাপা পড়েন। নিহত ইলিয়াছ ও রাকিব তার ভাগনে বলে জানান তিনি।

এ বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি তখনও বিস্তারিত অবগত নন। বিষয়টি জেনে পরে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার