• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

নিষ্ঠা ও সততাই মানুষকে সমাজে স্মরণীয় করে রাখে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ১২:০৭ পি.এম.
কথা বলছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

সময়ের প্রয়োজনে যারা নিষ্ঠা ও সততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন, তারাই সমাজে স্মরণীয় হয়ে থাকেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন এমনই একজন ব্যক্তি, যিনি সময়ের দাবি অনুযায়ী তাঁর ওপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

শুক্রবার (৫ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, এটি অবশ্যই আমাদের স্বীকার করতে হবে এবং বলতে হবে যে, মানিক মিয়ার মতো মানুষ সমাজে বিরল। আজকের সমাজে এমন মানুষের প্রয়োজন, যারা মন্ত্রী হতে চাইবেন না, এমপি হতে চাইবেন না, বিত্ত-বৈভবের মালিক হওয়ার পেছনে ছুটবেন না; বরং সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে চাইবেন। কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের মানুষের আজ খুবই অভাব।

তিনি বলেন, অনেকেই সমাজে একটি পর্যায়ে পৌঁছানোর পর রাজনৈতিক সহযোগিতা বা আশীর্বাদ প্রত্যাশা করেন। এর ফলে অনেক সময় তারা নিজেদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়েন। তবে রাজনীতিবিদদের আদর্শহীন বলতে চান না উল্লেখ করে তিনি বলেন, সমাজে এমন কিছু মানুষেরও প্রয়োজন রয়েছে, যারা সরাসরি কোনো রাজনৈতিক বিভাজনের অংশ না হয়ে সবার মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেবেন।

আবদুস সালাম আরও বলেন, রাজনীতিতে বিভিন্ন ধারা থাকবে, মতপার্থক্য থাকবে, বিভক্তি থাকবে। কিন্তু কিছু মানুষ তো থাকতে হবে, যারা এই বিভক্তির মাঝখানে দাঁড়িয়ে ঐক্যের স্লোগান দেবেন এবং সবাইকে এক জায়গায় এনে দাঁড় করাবেন। কারণ দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আদর্শ ও মতপার্থক্য নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থ ও জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে সমাজে এই ঐক্যের চর্চার যথেষ্ট অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবদানের কথা স্মরণ করে ডিএসসিসি প্রশাসক বলেন, “মানিক মিয়ার মতো সাংবাদিক আমাদের সমাজের প্রয়োজন। সাংবাদিক অঙ্গন ও সংবাদপত্র জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা যদি তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা গ্রহণ করেন, তাহলে ভবিষ্যতে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, মানিক মিয়ার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং জাতীয় ঐক্য ও গণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব
খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব
সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
বাজেট অধিবেশন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ
মির্জা ফখরুল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ