• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চাঁদপুরে পাটওয়ারী ও সারজিস, বিকেলে সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ১২:৫৯ পি.এম.
নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সফরে গেছেন। 

তাদের আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

সফরসূচি অনুযায়ী,তারা জুমার নামাজ আদায় করবেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমাম ময়দান নুরিয়া মাদরাসায়। নামাজ শেষে বিকেল ৪টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন।

​এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানান, এই সমাবেশটি মূলত ঈদ পুনর্মিলনী এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়েও কথা বলবেন আমন্ত্রিত অতিথিরা।

​স্থানীয় দলীয় সূত্র নিশ্চিত করেছে, এই জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। মতলব উত্তর অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে এই বিশাল আয়োজন।

স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় এই দুই হেভিওয়েট নেতার উপস্থিতি তৃণমূল কর্মীদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করবে, যা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি সফল করতে আয়োজকদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার