• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নেত্রকোণার পাইলট-সানোয়ার

নেত্রকোণা প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০২:৫৯ পি.এম.
এজমল হোসেন পাইলট ও কৃষিবিদ সানোয়ার আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ  জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম নয়ন।

নবঘোষিত এ পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার পরীক্ষিত, ত্যাগী এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। কমিটিতে গুরুত্বপূর্ণ দুটি পদে স্থান পেয়েছেন নেত্রকোণা জেলার দুই কৃতি সন্তান সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এজমল হোসেন পাইলট ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাজনৈতিক অঙ্গনে নিজের দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
অন্যদিকে, কৃষিবিদ সানোয়ার আলম কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। সাবেক এ ছাত্রনেতা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদলে দায়িত্ব পালন করেছেন।

নেত্রকোণার রাজনৈতিক অঙ্গনে এ দুই নেতার পদপ্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের মতে, কেন্দ্রীয় পর্যায়ে নেত্রকোণার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং জেলার সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।

এদিকে, এজমল হোসেন পাইলট ও কৃষিবিদ সানোয়ার আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত দুই নেতা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার