• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে ভয়াবহ আগুন, ১০৫টি দোকান পুড়ে ছাই

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৩:৩৭ পি.এম.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ আগুন। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উপজেলা সদরের বাজারের অন্তত ১০৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাপড় পট্টির একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাজারে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা মালামাল রক্ষার চেষ্টা করেন, তবে অধিকাংশ দোকানই আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে ততক্ষণে বাজারের অন্তত ১০৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হবে। ঘটনাটি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণের চেষ্টা চলছে।

স্থানীয়রা বলছেন, বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বাজারে ফায়ার সেফটি ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

ভিওডি বাংলা/জাহাঙ্গীর আলম/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী