• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বাস উদ্ধার, দৌলতদিয়ায় ফের যানবাহন পারাপার শুরু

রাজবাড়ী প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার (৫জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পুনরায় যানবাহন পারাপার শুরু হয়েছে। এর আগে, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বাসটিকে টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীর উপরে তোলা হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। তবে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নৌ পুলিশ আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ ও নিরাপত্তাজনিত কারণে ৭ নম্বর ফেরিঘাটে যানবাহন পারাপার বন্ধ রাখা হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ হলে ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা আবার শুরু হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

এর আগে, চলতি বছরের ২৫ মার্চ বিকেল ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। এতে নারী, শিশুসহ ২৩ জনের প্রাণহানি ঘটে। এর পরই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ফেরিতে ওঠার আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া শুরু করে নৌ পুলিশ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার