• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ধর্ষণের প্রতিবাদে মেহেরপাড়ায় সাধারণ জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল

নরসিংদী প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৫:৩২ পি.এম.
প্রতীকী ছবি

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে এক কিশোরীকে অপহরণ, ধর্ষণ ও পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগের প্রতিবাদে সাধারণ জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বাদ জুম্মা মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর মিল মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শেখেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলটিতে এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন। এ সময় ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনলাইনে বক্তব্য রাখেন  মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন (ভিপি মনির)। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাউথ ইসলাম মামুন, মেহেদী হাসান প্রান্ত, আহসান হাবিব রোমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মিছিল শেষে ভুক্তভোগীর ন্যায়বিচার ও সমাজে নারী নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার