• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন ১৪ জুন

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৫:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

শুক্রবার (৫ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এরপর পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। এ কর্মসূচি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। জনসভা শেষে কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন তিনি।

পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
বাজেট অধিবেশন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ
মির্জা ফখরুল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর