• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

মির্জা ফখরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিশেষ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে আজ সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্র রক্ষা এবং দেশের এই সংকটময় সময়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে মহাসচিব বলেন, “বিএনপি কোনো বিপ্লবী দল নয়। এটি জনগণের অধিকার, কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিবেদিত একটি উদারপন্থি রাজনৈতিক দল।”

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও জনগণের অধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এসব অপশক্তিকে প্রতিহত করতে গণতন্ত্রপন্থি সব শক্তিকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ প্রমুখ।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
বাজেট অধিবেশন সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক ঐক্যের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন ১৪ জুন
প্রধানমন্ত্রী কক্সবাজার যাচ্ছেন ১৪ জুন