• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ২৪ ঘণ্টায় তিন হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুন ২০২৬, ০৬:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক ঘাঁটি ও সেনা অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

শুক্রবার (৫ জুন) টেলিগ্রামে প্রকাশিত একাধিক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে তারা দক্ষিণ লেবাননের ওয়াদি আল-হুজাইর এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়। অঞ্চলটি উপকূলীয় শহর টাইরের পূর্ব দিকে লিতানি নদীর কাছাকাছি অবস্থিত।

সংগঠনটি আরও দাবি করে, একই দিন রাত ১১টা ৩০ মিনিটে এবং পরদিন শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটের পর টাইরের উত্তর-পূর্বে, ইসরায়েল সীমান্তঘেঁষা হাদ্দাথা শহরের উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের সমাবেশ লক্ষ্য করে আরও দুটি পৃথক গোলাবর্ষণ চালানো হয়।

হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, এই তিনটি হামলাই ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পরিচালিত হয়েছে। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের পরপরই এসব হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে সংগঠনটি।

তবে এসব হামলায় ইসরায়েলি বাহিনীর কোনো হতাহতের তথ্য এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে ইয়াহমার আল-শাকিফ শহরের পাশে ইসরায়েলি একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছিল হিজবুল্লাহ। পাশাপাশি রাশাফ শহরে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে ড্রোন হামলা চালানোর কথাও স্বীকার করেছে সংগঠনটি।

সূত্র: আলজাজিরা

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবার জ্বলছে মণিপুর, নিহত ৩
আবার জ্বলছে মণিপুর, নিহত ৩
ইউক্রেনকে আপস করতে বলেছেন পুতিন
ইউক্রেনকে আপস করতে বলেছেন পুতিন
পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, কী লেখা এতে?
পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, কী লেখা এতে?