• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে মৃত্যু ১, আটক ১

চাটমোহর (পাবনা) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৭:১৭ পি.এম.
নিহত হাশেম প্রামানিক। ছবি: ভিওডি বাংলা

প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে পাবনার চাটমোহরে ভেজাল দুধ কারবারীদের মারধরে আহতে হাশেম প্রামানিক (৪৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে মারা যান তিনি। 

মৃত হাশেম প্রামানিক উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত নুর আলী প্রামানিকের ছেলে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। 

এদিকে এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী শাহীন নামের এক যুবককে আটক করে। 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই নটাবাড়িয়া গ্রামে লোকচক্ষুর আড়ালে ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন পুলিশকে ম্যানেজ করে এবং দলীয় প্রভাব খাটিয়ে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন দুগ্ধ শীতলী করণ কেন্দ্রে বিক্রি করতেন।  

বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী তার কারখানায় অভিযান চালান। এ সময় বিপুল পরিমাণ কেমিক্যাল, ভেজাল দুধ ও দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় আব্দুল মোমিনকে। এরপর দল থেকে সাময়িক বহিস্কার হন আব্দুল মোমিন।

কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আব্দুল মোমিন আবারও ভেজাল দুধের কারবার শুরু করলে দ্বিতীয় দফায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ কেমিক্যাল ও ভেজাল দুধ জব্দ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ ঘটনায় থানায় আব্দুল মোমিন ও তার বাবাসহ কয়েকজনের নামে মামলা হয়। এরপর পুলিশ আব্দুল মোমিনের বাবাকে আটক করে জেলহাজতে পাঠায়। 

এদিকে অভিযোগ রয়েছে, প্রশাসনকে তথ্য দেওয়ার সন্দেহে হাশেম আলীসহ কয়েকজনকে গত ২৯ মে আব্দুল মোমিন ও তার লোকজন লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক মারধর করে। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় হাশেম প্রামানিককে প্রথমে পাবনা ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান হাশেম প্রামানিক।

এলাকাবাসীর অভিযোগ, থানা পুলিশকে ম্যানেজ করে এবং দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল মোমিন ভেজাল দুধ তৈরি করে আসছিলেন।  

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, এ ঘটনায় মৃত হাশেম প্রামানিকের ভাগ্নে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী শাহীনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

ভিওডি বাংলা/এম এস রহমান/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার