• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাঙ্গাবালীর সেই শ্রমিক দল নেতাকে শোকজ করলো জেলা কমিটি

‎রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৮:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

একের পর এক বিভিন্ন অভিযোগে আলোচিত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম মুন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা শ্রমিক দল।

‎ওই নোটিশে স্বাক্ষরকারী পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপনের সঙ্গে শুক্রবার বিকেলে যোগাযোগ  করা হলে তিনি নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

‎বৃহস্পতিবার (৪ জুন) স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ফিরোজ মুন্সির বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে  প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নজরে এসেছে। এসব অভিযোগ যেমন অপ্রত্যাশিত, তেমনি সংগঠন হিসেবেও জেলা শ্রমিক দলের জন্য বিব্রতকর।

‎এতে আরও বলা হয়, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের জন্য কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী দুই দিনের মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি ফিরোজ মুন্সির বিরুদ্ধে সালিশ বাণিজ্য, চাঁদা দাবি, এক ইউপি সদস্যকে হুমকি দেওয়া এবং ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ ওঠে। এসব অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অডিও এবং ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। সর্বশেষ ইউপি সদস্যকে হুমকির অভিযোগে তার বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

ভিওডি বাংলা/মো. কাওছার আহম্মেদ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার