• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

বরগুনায় তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি, মৃত্যু ১

বরগুনা প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৮:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনের মাঝে স্বস্তি এনে দিয়েছে বরগুনার বৃষ্টি। এতে গরমে হাঁসফাঁস করা মানুষ কিছুটা স্বস্তি পেলেও বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ধূলিঝড় ও ঝড়ো হাওয়ার পর নামে ঝুম বৃষ্টি।   

সকাল ১০টার দিকে বরগুনা শহরসহ বিভিন্ন এলাকায় হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় দমকা হাওয়া ও ধূলিঝড়। কিছু সময় পর থেমে থেমে বিদ্যুৎ চমকানো ও বজ্রধ্বনির মধ্যে নামে বৃষ্টি।

প্রায় আধাঘণ্টার বৃষ্টিতে বরগুনা শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। তবে জেলার অনেক এলাকায় বৃষ্টি ও গুমোট আবহাওয়া বিরাজ করছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরেছে। বিশেষ করে বিভিন্ন সবজিক্ষেতের কৃষকরা এ বৃষ্টিতে উপকৃত হবেন বলে মনে করছেন।

অপরদিকে বৃষ্টির সময় বজ্রপাতে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের কৃষক মহিউদ্দিন (৪০) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সেকান্দর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ জমিতে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন মহিউদ্দিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৈয়দপুরে ৭৫০ কেজি নকল কিটনাশক উদ্ধার, জরিমানা  ৫০ হাজার টাকা
সৈয়দপুরে ৭৫০ কেজি নকল কিটনাশক উদ্ধার, জরিমানা ৫০ হাজার টাকা
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ: বাউবি উপাচার্য
ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী
বাণিজ্য ও শিল্পমন্ত্রী ঈশ্বরদীতে ২শ’ একর জমিতে হবে নতুন বিসিক শিল্পনগরী