• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

   ৬ জুন ২০২৬, ০৪:৫১ এ.এম.
ছবি-সংগৃহীত

রাজধানীর শ্যামপুরের জুরাইন রেল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। 

শুক্রবার (৫জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. আবু জাফর জানান, আজ সন্ধ্যার দিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি জুরাইন রেল ক্রসিংয়ের রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় কমলাপুর গামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো সম্ভব হয়নি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখনো মৃত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন
মিরপুরের পূরবী সুপার মার্কেটে আগুন
জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩
জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩
তাপপ্রবাহের মধ্যে ঢাকায় স্বস্তির বৃষ্টি
তাপপ্রবাহের মধ্যে ঢাকায় স্বস্তির বৃষ্টি