• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ১১:৫৫ এ.এম.
ছবি-সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু এলাকা থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটারজুড়ে  তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে সেতুর উপর ও আশপাশের এলাকায় বিভিন্ন যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যানজটের কারণে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপে ও সেতুর ওপর গাড়ি বিকল হ‌ওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে তবে যানবাহনগুলো দ্রুত সরিয়ে নিতে কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
রংপুরে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩
রংপুরে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩
হবিগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
হবিগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু