• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি

রবীন্দ্র সরোবরে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ০২:২৬ পি.এম.
রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনের আগে পরিদর্শনে আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন রবীন্দ্র সরোবরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অনুমোদনহীন মেলা দেখে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিক মেলাটি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নগরীর সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনের আগে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় তিনি ধানমন্ডি লেকের বর্তমান অবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দক্ষিণ ঢাকার “ফুসফুস” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, লেকটি নাগরিকদের মুক্ত পরিবেশে নিশ্বাস নেওয়ার একটি জায়গা হলেও তা ধীরে ধীরে বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রে পরিণত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, বারবার সতর্ক করার পরও লেক এলাকায় মেলার আয়োজন করা হচ্ছে, যা সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে ইজারাদার ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার কথাও তিনি উল্লেখ করেন। 

ধানমন্ডি সোসাইটির প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, এলাকার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। সিটি করপোরেশন সহযোগিতা করবে, তবে সার্বক্ষণিক নজরদারি করা সম্ভব নয়; তাই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
ঢাকা বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক: তথ্যমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক: তথ্যমন্ত্রী