টপ নিউজ
সরকারদলীয় এমপিদের সংসদীয় বৈঠক শুরু, সভাপতি প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
৬ জুন ২০২৬, ০৩:৫১ পি.এম.

ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় বৈঠক শুরু হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ৩টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারদলীয় এমপিদের উপস্থিতিতে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।







