• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ জন।

শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন ঢাকার ও একজন সিলেটের বাসিন্দা।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫২২টি শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯১ শিশু। হাম ও হামের উপসর্গে মোট মারা গেছে ৬১৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৭ হাজার ৭৯১ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫৮ হাজার ৯৬৪ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আদ-দ্বীন ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী
আর্জেন্টিনার জার্সি পরলে অর্ধেক ফি নেয়ার ঘোষণা চিকিৎসকের
আর্জেন্টিনার জার্সি পরলে অর্ধেক ফি নেয়ার ঘোষণা চিকিৎসকের
দেশেই স্বল্প খরচে ট্রান্সপ্লান্ট সম্ভব, প্রয়োজন সচেতনতা: রফিকুল ইসলাম
দেশেই স্বল্প খরচে ট্রান্সপ্লান্ট সম্ভব, প্রয়োজন সচেতনতা: রফিকুল ইসলাম