• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাতে যাত্রীদের জন্য সুখবর, মেট্রোরেলে সময় বাড়ছে ২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

রাতের যাত্রীদের জন্য সুখবর, ঢাকা মেট্রোরেলের চলাচলের সময়সূচিতে আসছে পরিবর্তন। এখন থেকে উভয় প্রান্তে রাতের দিকে আরও ২০ মিনিট বেশি চলবে মেট্রোরেল। আগামী রোববার (৭ জুন) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গণমাধ্যমকে জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে যাত্রীসেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, নতুন সময়সূচিতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যা বর্তমানে ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, উত্তরা থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা আগে ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

কর্তৃপক্ষ জানায়, রাতের বর্ধিত সময় কার্যকরের আগে প্রায় এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। প্রাথমিকভাবে অতিরিক্ত ২০ মিনিট সময়ে একটি করে ট্রিপ পরিচালনা করা হবে একটি ট্রেন মতিঝিলের দিকে এবং একটি ট্রেন উত্তরা অভিমুখে চলবে। এতে ওই সময়ের মধ্যে দুটি ট্রেনের ব্যবধান থাকবে ১০ মিনিট।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘রাতে ২ দিক থেকেই মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, রোববার থেকে রাতে উভয় দিক থেকে ২০ মিনিট বাড়তি চলাচল করবে।’

বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম ট্রেন যাত্রা শুরু করে। অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। সকালে চলাচলের সময় বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২
মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২
চাকরির প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ৩
চাকরির প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ৩
‘দক্ষিণের জানালা’ নতুন দিগন্ত উন্মোচন করবে: আবদুস সালাম
‘দক্ষিণের জানালা’ নতুন দিগন্ত উন্মোচন করবে: আবদুস সালাম