• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ জুন ২০২৬, ০৭:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানিয়ে হাসপাতালটি বন্ধ না করার আহ্বান জানিয়েছেন নিহত এক শিশুর বাবা হাবিবুর রহমান।

শনিবার (৬ জুন) তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা চাই প্রকৃত দোষীর শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। এর আগে আমার আরও দুই সন্তানের জন্ম এই হাসপাতালে হয়েছে এবং তারা সুস্থ ছিল।”

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ, ভুক্তভোগী পরিবার এবং হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন।

এ সময় শিশির মনির বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিশের ভিত্তিতে হাসপাতালের লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা আইনের দৃষ্টিতে বেআইনি।

তিনি জানান, গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব আগামীকাল (রোববার) বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তবে নোটিশে জবাব সন্তোষজনক না হলে কেন লাইসেন্স বাতিল করা হবে না এ ধরনের ব্যাখ্যা চাওয়া আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি।

তদন্ত প্রতিবেদনের প্রসঙ্গে শিশির মনির বলেন, নবজাতকদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতি এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্ট পরিমাণ প্রতিবেদনে নেই। পাশাপাশি কতটা অক্সিজেনের ঘাটতি হলে এমন ঘটনা ঘটতে পারে সে বিষয়েও পরিষ্কার ব্যাখ্যা অনুপস্থিত বলে তিনি মন্তব্য করেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জিয়াউর রহমানের সমাধিতে এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের শ্রদ্ধা
ফাইল ছবি
মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা
ছবি: ভিওডি বাংলা
ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর