• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
২৫ কোটি বৃক্ষরোপণ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী

লার্ভা পেলে জরিমানার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ১০:২৭ এ.এম.
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাখাওয়াত হোসেন। ছবি: ভিওডি বাংলা

ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এবার ডেঙ্গুর প্রকোপ আরও জটিল রূপ নিতে পারে এবং রোগীদের মধ্যে রক্তক্ষরণের (হেমোরেজিং) ঝুঁকিও দেখা দিতে পারে। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডাক্তাররা ইঙ্গিত দিচ্ছেন, এবার ডেঙ্গুতে হেমোরেজিং হতে পারে, অর্থাৎ রক্তক্ষরণ হতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক। তাই সবাইকে নিজ নিজ বাড়ি পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, এ কর্মসূচি শুধুমাত্র একটি র‍্যালি নয়, বরং জনগণকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা এবং অসচেতনতার ভয়াবহ পরিণতি সম্পর্কে জানানোই এর মূল উদ্দেশ্য।

ডেঙ্গুকে একটি মহামারি রোগ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুবাহী এডিস মশা প্রায় ২০০ মিটার পর্যন্ত উড়ে যেতে পারে এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে গিয়ে মানুষকে কামড়াতে পারে। ডেঙ্গুর চারটি ভ্যারিয়েন্ট রয়েছে এবং সময়ে সময়ে এটি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। কখনও রোগটি তুলনামূলকভাবে মৃদু থাকে, আবার কখনও মারাত্মক আকার ধারণ করে।

তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, নারিকেলের খোসা, অব্যবহৃত টয়লেট, আন্ডারগ্রাউন্ড ড্রেন কিংবা যেকোনো স্থানে যেন বদ্ধ পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

মন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে শিগগিরই মাইকিং, সচেতনতামূলক প্রচারণা এবং বাড়ি বাড়ি পরিদর্শন কার্যক্রম শুরু হবে। এ সময় মোবাইল টিম বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে সম্ভাব্য মশার প্রজননস্থল খুঁজে দেখবে।

তিনি বলেন, অনেকেই বাড়িতে সরকারি টিমকে ঢুকতে দিতে চান না। এটা করা যাবে না। যদি কোনো বাড়িতে ছাদে, ড্রেনে বা পরিত্যক্ত লেট্রিনে বদ্ধ পানি পাওয়া যায়, তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে।

সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা কার্যক্রমের পরও কেউ অসহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ছাড়া সরকারের আর কোনো বিকল্প থাকবে না।

সাংবাদিকদের উদ্দেশে তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান।

র‍্যালিতে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাম্প্রতিক জরিপে ২৮টি ওয়ার্ডে উদ্বেগজনক হারে ডেঙ্গুর লার্ভা শনাক্ত হয়েছে। এ লার্ভাগুলো পূর্ণাঙ্গ মশায় পরিণত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। 

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে অবিলম্বে প্রতিটি এলাকায় মাইকিং শুরু এবং দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল টিম নিয়ে ওয়ার্ডভিত্তিক অভিযান পরিচালনার আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিও সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, যেসব প্রতিষ্ঠানে মশার লার্ভা বা বদ্ধ পানি পাওয়া যাবে, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বড় অঙ্কের জরিমানা করা হবে।

তিনি জানান, জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে বৈঠক হয়েছে এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই মাঠপর্যায়ে অভিযান শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই জনগণকে কষ্ট না দিয়ে সচেতনতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে। তাই সবাইকে সহযোগিতা করতে হবে। আইন প্রয়োগের পরিস্থিতি যেন তৈরি না হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও মাঠকর্মীদের নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী, প্রশাসক, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট, ধানমন্ডি সোসাইটি প্রতিনিধি এবং এলাকাবাসীর অংশগ্রহণে ডেঙ্গু সচেতনতামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশেই স্বল্প খরচে ট্রান্সপ্লান্ট সম্ভব, প্রয়োজন সচেতনতা: রফিকুল ইসলাম
দেশেই স্বল্প খরচে ট্রান্সপ্লান্ট সম্ভব, প্রয়োজন সচেতনতা: রফিকুল ইসলাম
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৬শ’
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৬শ’
আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন আজ
আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন আজ