• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী মব তৈরি করে ‘চোরাই পণ্যের গাড়ি’ ছিনতাই, পিছু হটল বিজিবি ভুল ট্রেনে উঠে পরিবার থেকে হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিল আনসার ‘জেড’ থেকে ‘ওয়াই’, সৌরভের নিরাপত্তা কমাল প্রশাসন ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ট্রাভেলসকে জরিমানা জলাবদ্ধতা ও সড়ক সংস্কারে ২১০ কোটি টাকা বরাদ্দ চায় ডিএসসিসি মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে কঠোর জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক আলোচিত বৃদ্ধার মৃত্যু, যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি করেন হান্নান মাসউদ: রাশেদ খান

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৬শ’

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। যদিও এ পর্যন্ত তাদের কারও শরীরে পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত করা যায়নি। একই সময়ে দেশজুড়ে নতুন করে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫১১ জন। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন-উভয় ধরনের মৃত্যুর সংখ্যা মিলিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০১ জনে।একই সময়ের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ হাজার ১৯১ জনে।

এছাড়া সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৫৭২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজারেরও বেশি।প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে ৬০ হাজার ১৫৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৯৪২ জন।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনা গেলে রোগের বিস্তার ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরল বিএমইউ
ঈদের ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরল বিএমইউ
আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু