• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

ডেঙ্গু রোগী শূন্যে নামাতে প্রস্তুতি সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০২:০৪ পি.এম.
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে চারজনে নেমে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ সংখ্যা আরও কমিয়ে শূন্যের কোটায় আনতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাসব্যাপী দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ কর্মসূচির আওতায় ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগীয় শহরগুলোতে শোভাযাত্রা, প্রচারণা এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে চিকিৎসকদের জন্য ডেঙ্গু ব্যবস্থাপনা ও চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। পাশাপাশি রোগীসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীদের জন্য অন্তত ১০ শতাংশ শয্যা সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ডেঙ্গু পরীক্ষার খরচেও উল্লেখযোগ্য ছাড় দেওয়া হবে বলে জানান তিনি। মশার বিস্তার রোধে সিটি করপোরেশনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হবে।

ডেঙ্গুর টিকা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা ও প্রয়োগ চললেও এখনো কোনো ভ্যাকসিন সর্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি। তবে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ
হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ
আজ নয়, ৩ জুন জমা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন  : স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যু আজ নয়, ৩ জুন জমা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন : স্বাস্থ্যমন্ত্রী