• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

সচিবালয়ের অফিসে মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠক ছিলো সকাল সাড়ে নয়টায়। 

জ্বালানি সংক্রান্ত এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব উপস্থিত ছিলেন। 

এরপর প্রধানমন্ত্রীর বৈঠক ছিলো ইভি (বৈদ্যুতিক) কার উৎপাদনের বিষয়ে। এতে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিব অংশ নেন। 

মধ্যাহ্ন ভোজের আগে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন  মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, উপদেষ্টা ড. মাহফুজ আলম এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা।
বিকেল তিনটায় ছিলো দীর্ঘ বৈঠক নীলফামারী, কুষ্টিয়া এবং পিজি (বিএমইউ) হাসপাতাল সংক্রান্ত সভা, এটি প্রায় দু'ঘন্টা চলে।

এরপর একটি সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর দিনের কার্যসূচিতে শেষ শিডিউল ছিলো তার সাথে উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীরের সাক্ষাৎ। রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মঙ্গলবার (২ জুন) ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, শিক্ষা খাত এবং স্বাস্থ্যসেবাসংক্রান্ত একাধিক বৈঠকে অংশ নেন তিনি।

সচিবালয়ে দিনের প্রথম কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ৯টায় জ্বালানি খাত নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এ সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এরপর বৈদ্যুতিক (ইভি) গাড়ি উৎপাদনসংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ সচিব উপস্থিত ছিলেন।

মধ্যাহ্নভোজের আগে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত একটি বৈঠকে যোগ দেন তিনি। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, উপদেষ্টা ড. মাহফুজ আলম এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অংশ নেন।

বিকেল ৩টায় নীলফামারী, কুষ্টিয়া এবং পিজি (বিএমইউ) হাসপাতালসংক্রান্ত একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দিনের শেষভাগে প্রধানমন্ত্রী একটি সৌজন্য সাক্ষাতে অংশ নেন। পরে উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীরের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করেন তিনি।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
ঢাকায় আসছে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকায় আসছে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
অর্থনীতির সুফল ঘরে ঘরে পৌঁছাতে চায় সরকার: মন্ত্রী আমির খসরু
অর্থনীতির সুফল ঘরে ঘরে পৌঁছাতে চায় সরকার: মন্ত্রী আমির খসরু