• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

রাজশাহী ব্যুরো    ২ জুন ২০২৬, ১০:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতির আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য ১১ দিনের সফরে ফ্রান্স যেতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর একটি প্রতিনিধি দল। এ বিষয়ে অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিটি রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের স্বাক্ষরে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, সিগনিফাই বাংলাদেশের আমন্ত্রণে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত ফ্রান্সে অবস্থান করবেন। সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন এবং সড়কবাতির বিদ্যুৎ সাশ্রয়ী নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করবেন।

সফরের অনুমোদন দিয়ে সরকারি আদেশ জারির অনুরোধও করা হয়েছে চিঠিতে।

এ বিষয়ে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমন্ত্রণ পাওয়ার পরই ফ্রান্স সফরের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও সরকারি প্রতিনিধি দলের বিদেশ সফর নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বিভিন্ন মন্তব্য ও নির্দেশনা এসেছে। বিশেষ করে উন্নয়ন কার্যক্রম শেখার জন্য বিদেশ সফরের প্রয়োজনীয়তা নিয়ে নীতিগত পর্যায়ে ভিন্নমতও প্রকাশিত হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
চট্টগ্রামে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার