• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ!

কুমিল্লা প্রতিনিধি    ২ জুন ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৫ মে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রোগীদের জন্য প্রস্তুত করা খাবারও নিজে খেয়ে মান যাচাই করেন।

তরকারি গরম থাকায় মন্ত্রী যখন চামচে ফুঁ দিচ্ছিলেন, ঠিক তখনই পাশে থাকা এক ব্যক্তি ওই চামচে ফুঁ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন, যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।  চামচে ফুঁ দেওয়া ওই ব্যক্তি কে ছিলেন?

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তি হলেন ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ।  তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট। বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকায়।  তার বড় ভাই একজন যুগ্ম সচিব।

ছাত্রজীবনে ডা. রিয়াজ কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। ৩২তম বিশেষ বিসিএসে নিয়োগ পান তিনি।  প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগ দেন। পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগদান করেন।

দেবীদ্বারে যোগদানের কিছুদিনের মধ্যেই ওএসডি হয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালন করেন। এরপর পুনরায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট পদে যোগ দেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদানের পর ডা. জিহাদুল ইসলাম রিয়াজ বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজনীতিতে সক্রিয় হন। ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ওই কমিটি স্থগিত।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
চট্টগ্রামে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার