• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেয়ার নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৩:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্চ মাস থেকে দেশে ডেঙ্গু ও এর উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। এ অবস্থায় ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ সিট ফাঁকা রাখা এবং টেস্টে ৮০ শতাংশ ছাড়ের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একইসঙ্গে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি, বেসরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ডেঙ্গু মোকাবেলার কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের জন্য দেশের সব বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড ফাঁকা রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গুর টেস্টে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। রোগীর পরিবার শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবে।

ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করতে হবে।

এ সময় চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনায় ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী।

বর্তমানে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে সার্বজনীন স্বীকৃতি পায়নি বলে জানান সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সারা দেশে কঠোরভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, কারো বাসার ছাদ বা আশপাশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে মশার লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।

ভিওডি বাংলা/আরআর/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামে আক্রান্ত-উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু
হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ
হামের থাবায় সপ্তাহে ঝরছে ৬০ শিশুর প্রাণ
আজ নয়, ৩ জুন জমা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন  : স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে শিশুর মৃত্যু আজ নয়, ৩ জুন জমা হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন : স্বাস্থ্যমন্ত্রী