• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘাতক সেই বাসচালক মাগুরায় গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ৬ জুন ২০২৬, ১০:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার ঘাতক বাসচালক মনিরুল ইসলাম (৩১)-কে মাগুরা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬-এর সহযোগিতায় র‌্যাব-১০-এর একটি দল শনিবার (৬ জুন ২০২৬) বিকাল আনুমানিক ৪টায় মাগুরা সদর থানার শক্রজিৎপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। 

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ইদ্রিস ম-লের ছেলে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারার মামলার তদন্তে চিহ্নিত আসামি।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্তকারী কর্মকর্তার পাঠানো অধিযাচন পত্রের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে ২০২৬ সালের ৩ জুন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীত পাশে রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

সে সময় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের একটি রক্ষণাবেক্ষণ যানকে ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে প্রতিষ্ঠানটির ছয়জন কর্মী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বাসচালক মনিরুল ইসলাম পালিয়ে যান বলে জানানো হয়। আহতদের মিটফোর্ড মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামাল হাওলাদার (৪১) ও মো. মাহফুজ মোল্লা (৩০)-কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের পেট্রোল ম্যানেজার মো. আমিনুর রহমান (৬২) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে মামলা রুজু হয়।

গ্রেপ্তারের পর আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩৪ ঘণ্টা সীমান্তে আটকে নারী-শিশুসহ ১০, মিলছে না সমাধান
৩৪ ঘণ্টা সীমান্তে আটকে নারী-শিশুসহ ১০, মিলছে না সমাধান
‘জীবন্ত গাছ’ সেজে ছড়াচ্ছেন সচেতনতার বার্তা
‘জীবন্ত গাছ’ সেজে ছড়াচ্ছেন সচেতনতার বার্তা
আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছৃঙ্খলতা, পথচারীসহ আহত ৪
আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছৃঙ্খলতা, পথচারীসহ আহত ৪