• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক    ৭ জুন ২০২৬, ০৩:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবু শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আল-শিফা হাসপাতাল সূত্র জানায়, শনিবারের হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজা থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানান, হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। হামলার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শনিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গাজা সিটির এই শরণার্থী শিবিরে হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় পৃথক এক বিমান হামলায় এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, ওই দিনই তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ছাড়া গাজা সিটির তুফাহ এলাকায় একটি শিশু হাসপাতালের আশপাশে ট্যাংক ও ড্রোন থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা ঘটনাটি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, গাজার পরিস্থিতি ও স্থবির হয়ে থাকা যুদ্ধবিরতি প্রক্রিয়া নিয়ে মিশরের কায়রোতে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করছে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী। তবে আলোচনার মধ্যেই নতুন করে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হামাসের এক নেতা জানিয়েছেন, চলমান বৈঠকে যুদ্ধবিরতি কার্যকর করা, সীমান্ত পারাপার খুলে দেওয়া এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতের পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭২ হাজার ৯৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম