• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আজ বিসিবি নির্বাচন

ক্রীড়া প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ০৯:১৯ এ.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বিসিবির ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির ভাগ্য আগেই নির্ধারিত হয়েছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি দুটি পদে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রতিনিধি মনোনয়ন দেবে।

ক্যাটাগরি-১ থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়ন পাওয়ার পর সরে দাঁড়ালে চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক জাতীয় দলের অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সৈয়দ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমিন, সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তবে খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ হবে। এ দুই বিভাগ থেকে মোট তিনজন পরিচালক নির্বাচিত হবেন। খুলনার দুটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। বরিশালের একটি পদের জন্য লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরিতেও ভোট হবে। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম এবং মেজর ইমরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত)।

কাউন্সিলরদের ভোটগ্রহণ শেষে একই দিন বিসিবির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয়
মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয়
এন্দ্রিকের গোলে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়
এন্দ্রিকের গোলে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়
যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রস্তুতি শেষ জার্মানির
যুক্তরাষ্ট্রকে হারিয়ে প্রস্তুতি শেষ জার্মানির