• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সৌদি আরবে কয়েক হাজার অবৈধ বিদেশি গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জুন ২০২৬, ১১:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন অবৈধ বিদেশিকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি গেজেটের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (৭ জুন) সৌদি মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসিক আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ২৮ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৭০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ২৫ জনকে আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে ৪ হাজার ৬৯০ জন অবৈধ বাসিন্দাকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি ১৪ হাজার ৪৯৫ জনকে তাদের ভ্রমণ নথি সংগ্রহের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৮৫০ জনকে ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়ায় রাখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দেয়ার সঙ্গে জড়িত ১৬ জনকেও আটক করা হয়েছে।

বর্তমানে মোট ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছেন বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়। এর মধ্যে ২০ হাজার ৪৫৫ জন পুরুষ এবং ১ হাজার ৩১৯ জন নারী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

নাগরিক ও প্রবাসীদের আইন লঙ্ঘনের যেকোনো ঘটনা জানাতে নির্দিষ্ট হটলাইনে যোগাযোগ করার আহ্বানও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাসে নজিরবিহীন সম্পদ, ট্রিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে ইলন মাস্ক
ইতিহাসে নজিরবিহীন সম্পদ, ট্রিলিয়ন ডলারের দ্বারপ্রান্তে ইলন মাস্ক
হিজবুল্লাহর হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা
হিজবুল্লাহর হামলায় নিহত দুই ইসরায়েলি সেনা
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের নজিরবিহীন হামলা
সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের নজিরবিহীন হামলা