• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশ বিনির্মাণে গণতন্ত্রের বিকল্প নেই। তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ।

আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশ একটা ভয়ংকর সময় পার করেছে। যেখানে ১৫ বছর ধরে জগদ্দল পাথর জনগণের বুকে চেপে বসেছিল। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন সবাই গ্রহণ করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল