• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালদ্বীপে ৪ জাতি টুর্নামেন্ট

অপরাজিত থেকেও ফাইনালের আগেই বাংলাদেশের বিদায়

   ৮ জুন ২০২৬, ১১:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত চার জাতির টুর্নামেন্টে অপরাজিত থেকেও বিদায় নিলো বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফাইনালে ওঠা হলো না মারুফুল হক শিষ্যদের।

ফাইনাল খেলতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। এই সমীকরন মাথায় নিয়ে খেলতে নেমে শুরুতেই গোল হজম করে লাল-সবুজের দল। ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মালদ্বীপকে এগিয়ে নেন ফাসির আলী। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

৫৪ মিনিটে পেনাল্টি পায় লাল-সবুজের দল। স্পটকিক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান মিরাজুল ইসলাম। এরপর গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের শেষ মুহূর্তে রেফারি ও খেলোয়াড়দের দ্বন্দ্বে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের ডাগআউটে থাকা মিরাজুল লাল কার্ড দেখলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় দলের খেলোয়াড়রা মারামারিতে লিপ্ত হন। দীর্ঘসময় খেলা বন্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কোচিং স্টাফরা। দিনের অপর ম্যাচে পাকিস্তান ২-০ গোলে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও একই ফল নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা। ফলে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় বাংলাদেশ। এই টুর্নামেন্টে অন্যান্য দেশ তাদের জাতীয় দল পাঠালেও, বাংলাদেশ পাঠিয়েছিল অলিম্পিক দল।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা