• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া

অস্ট্রেলিয়ায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে: আসাদুজ্জামান রিপন

   ৮ জুন ২০২৬, ০৪:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল এবং আলোচনা সভা হয়েছে।

রোববার (৭ জুন) রাতে সিডনির লাকেম্বার লাইব্রেরি হলে অস্ট্রলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহীদুল ইসালামের সভাপতিত্ত্বে শফিউল আলম শিফকের সঞ্চালনায় আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যদায়) অমি ফেরদৌস, অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ জে মিয়া, অস্ট্রেলিয়া যুবদলের সাধারণ সম্পাদক ফারুক খান, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শিবলি।

মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও দোয়া পরিচালনা করেন অস্ট্রেলিয়া বিএনপির কোষাধক্ষ্য মনজুরুল হক আলমগীর। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক  ড. মনিরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন  বলেন, এতকিছুর বিনিময়ে বিএনপি ১৭ বছর পর বাংলাদেশের ক্ষমতায় এসেছে। এই ক্ষমতার পেছনে অনেক রক্ত, অনেক গুমের ইতিহাস আছে। অনেক ত্যাগের ইতিহাস আছে, আপনাদের অবদানের বিষয়গুলোও আছে। সুতরাং বিএনপি যেন ক্ষমতার সুন্দর ও সঠিক ব্যবহার করতে পারে সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বিএনপির দেশ পরিচালনা সম্পর্কে তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি, আমি সেটা বলব না। ক্ষমতা শব্দটি খুবই খারাপ। আমরা বলব রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি। এই দায়িত্বটি যেন আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সমালোচনার উর্ধ্বে উঠে এই দায়িত্ব পালন করতে পারি, কোনো কর্মীর বিরুদ্ধে যেন চাঁদাবাজি, সন্ত্রাস, জুলম ও অন্যায় এই সমস্ত অভিযোগ না ওঠে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সজাগ থাকলে মানুষ আওয়ামী লীগ ও বিএনপির শাসনের মধ্যে পার্থক্য করতে পারবে।

বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘ রাষ্ট্রের বর্তমান কর্ণধার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের অনুরোধ করব যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতার হাত প্রশারিত করবেন, দলকে ও দেশকে এগিয়ে নেবেন এই আশা কবর।’

আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, এবং বহুল কর্মময় জীবনে ওপর আলোকপাত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।

স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমি ফেরদৌস বলেন, শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্ম হয়েছিল কিছু কারণে। বাংলাদেশে  ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে উনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। স্বনির্ভর বাংলাদেশসহ বাংলাদেশের সব উন্নয়নের রূপকার ছিলেন তিনি। সেটার ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন বেগম খালেদা জিয়া। তাদের প্রচেষ্টায় বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছিল। তারেক রহমান যে কার্যক্রম হাতে নিয়েছেন, তা প্রশংসনীয়।

শহীদ জিয়ার বহুল কর্মময় জীবনের আলোচনার পাশাপাশি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এএফএম তাওহিদুল ইসলাম। প্রধানামন্ত্রী তারেক রহমানের নদী সংক্রান্ত প্রজেক্টগুলো ভারতকে তাঁর ওপর আগ্রাসি গড়ে তুলবে বলেও মনে করেন তিনি। তাওহিদুল ইসলাম বলেন, সরকারের উচিত তারেক রহমানের নিরাপত্তার জোরদার করা।

প্রতিবেশি দুই রাষ্ট্র চীন ও পাকিস্তানের সঙ্গে সামরিক এবং কৌশলগত সম্পর্ক বৃদ্ধিতেও গুরুত্বারোপ করেন তিনি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল
রামিসা ধর্ষণ-হত্যার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির
রামিসা ধর্ষণ-হত্যার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা