• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা

চেয়ারম্যান পদ নিয়ে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ওসিসহ শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০৭:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭ নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থানার ওসিসহ অন্তত শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালাইনজুড়া গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমদ গ্রেপ্তার হলে প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা মিজানুর রহমান কপিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

পরে কারামুক্ত হয়ে আদালতের রায় এবং প্রশাসনের অনুমতি নিয়ে ফরিদ আহমদ পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্যোগ নেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

সোমবার ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে ফরিদ আহমদ উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউন্ড টিয়ারশেল ও ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হকসহ শতাধিক ব্যক্তি আহত হন।

গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি শেখ নাজমুল হক বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিও আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুজ্জামান চৌধুরী বলেন, চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কয়েকটি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পাবনা প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গাইবান্ধায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
গাইবান্ধায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪