• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

কুমারখালী প্রতিনিধি, কুষ্টিয়া    ৯ জুন ২০২৬, ০৭:৪৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে প্রধান শিক্ষকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির মাধ্যমে সরকারি অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে  একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

জানা যায়, কুমারখালী উপজেলার (১১২) নং চরআগ্রাকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজের অর্থ । জালিয়াতির মাধ্যমে তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। 'মেসার্স শরিফুল ইসলাম' নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেহেনা খাতুন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা এলজিইডি অফিস থেকে জানা যায়, ​ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজ পায় মেসার্স শরিফুল ইসলাম। এর মধ্যে চরআগ্রাকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজের বরাদ্দ ছিল ১৩ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ​অভিযোগ রয়েছে, কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষক রেহেনা খাতুনকে প্রত্যয়নপত্রে স্বাক্ষর করতে চাপ দেন। কিন্তু কাজ অসম্পূর্ণ থাকায় প্রধান শিক্ষক স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের অজান্তে তাঁর স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে এলজিইডির কুমারখালী উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জমা দেয়। অভিযোগ, এলজিইডি কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ওই জাল প্রত্যয়নপত্রের ভিত্তিতে ২০২৫ সালের ২২ জুন ঠিকাদারকে চূড়ান্ত বিল প্রদান করে এবং ২০২৬ সালের ৩ মার্চ জামানতের ৫ শতাংশ টাকাও ফেরত দেয়।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেহেনা খাতুন বলেন, ‘আমি কোনো প্রত্যয়নপত্র প্রদান করিনি। আমার নাম ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করা একটি গর্হিত অপরাধ। অভিযোগ দেওয়ার পর থেকে ঠিকাদারের লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হয়রানি করছে।’ তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানান।

​অভিযোগের বিষয়ে ঠিকাদার পাপ্পু বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা স্বাক্ষর জালিয়াতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এটি একটি ভুল বোঝাবুঝি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আমাদের বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসা করার পরামর্শ দিয়েছেন।

​কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল মুনীরা বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। কাজ বুঝে নিয়ে প্রত্যয়ন প্রদানের দায়িত্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের, এখানে আমাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই। তবে আমাদের একজন শিক্ষকের সাথে এমন অন্যায় আচরণ কাম্য নয়, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা চাই।’

কুমারখালী উপজেলা প্রকৌশলী মো. নাজমুল হক বলেন, ‘আমি মৌখিকভাবে অভিযোগ পেয়েছি এবং স্বাক্ষর জালের বিষয়টি বুঝতে পেরেছি। এটি সমাধান না হলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

​কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার বলেন, ‘অভিযোগটি পাওয়ার পর আমরা তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। তদন্ত সাপেক্ষে খুব দ্রুত আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার