• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পিস্তলসহ গ্রেপ্তার যুবকের সঙ্গে জামায়াত নেতার ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০২:১০ পি.এম.
ছবি-সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিনটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন এবং রেজিস্ট্রেশনবিহীন একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ গ্রেপ্তার হওয়া আব্দুর রাহিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার সঙ্গে জেলা জামায়াতের সেক্রেটারি ও গত নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী বোরহান উদ্দিনের একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবিটিতে দু’জনকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। এছাড়া গ্রেপ্তার আব্দুর রাহিমের সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতপন্থি বিভিন্ন পোস্টও পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে।

তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ওই যুবকের সঙ্গে দলটির কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সোমবার (৮ জুন) রাতে দেওয়া এক প্রতিবাদলিপিতে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আবু জায়েদ জানান, নির্বাচনি প্রচারণার সময় প্রার্থীর সঙ্গে সাধারণ মানুষের ছবি তোলা স্বাভাবিক ঘটনা। একটি ছবি ব্যবহার করে কাউকে দলের কর্মী বা সমর্থক হিসেবে চিহ্নিত করা ঠিক নয় বলে তিনি দাবি করেন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, গ্রেপ্তার আব্দুর রাহিম স্থানীয় ছাত্রদল নেতা রাকিবুল হাসান সম্রাটের ঘনিষ্ঠ ব্যক্তি এবং জব্দ হওয়া মোটরসাইকেলটি ওই নেতার বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বিএনপি অপপ্রচার চালিয়ে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।

অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে আব্দুর রাহিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন রয়েল এনফিল্ড মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুর রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূঁইয়া বাড়ি) এলাকার জসিম উদ্দিনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার