• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আপনি সময় নষ্ট করে ফেলেছেন, দ্রুত নির্বাচন দিন- আবদুস সালাম

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ পি.এম.

বগুড়া প্রতিনিধি 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, ড. ইউনূস সাহেব আপনি সময় নষ্ট করে ফেলেছেন। ছয় মাস সময় অতিবাহিত করে ফেলছেন খালি এদিক আর ওদিক করে। সংস্কার করবেন না করবেন তা ডিসাইট করতে পারেননি। এজন্য বলি আপনার দ্বারা আর তেমন কিছু সম্ভব না। এখন আমরা চাই আপনি যাতে ব্যর্থ না হন। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনার সফলতা হবে একটাই। মানুষের ভোটের যে অধিকার ছিনতাই হয়েছিল আপনি সেই অধিকার ফিরিয়ে দেন। যতটুকু সংস্কার করা দরকার তা করে নির্বাচন কমিশনকে ঠিক করেন। সেই সঙ্গে ওই কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে আসতে না পারেন তার ব্যবস্থা করুন।

ড. ইউনূসকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সংস্কার সংস্কার তো করেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান আপনি আসার আগেই শেখ হাসিনার আমলে ৩১ দফা দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আপনি এখনো সেটা খুলেই দেখেননি। ওইটা দেখেন। আপনার ওই সংস্কার চ্যাপ্টার ক্লোজড করে দেন। এখন নির্বাচনের অধ্যায় খোলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন।

সোমবার প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ জনসভার আয়োজন করে জেলা বিএনপি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এবং খায়রুল বাশারের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, সহসাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক আহ্ববায়ক ও সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, এমআর ইসলাম স্বাধীন, একেএম আহসানুল তৈয়ব জাকির, তৌহিদুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল